অদ্য নগরীর ৮নং শুলকবহর ওয়ার্ডে যুবনেতা রাজিবুল ইসলাম চৌধুরী হীরা ও মুজিব সম্রাট এর ব্যবস্থাপনায় ৫০০ শতাধিক পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করেন করেছেন বাংলাদেশ আওয়ামী সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
প্রধান অতিথির বক্তব্যে নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেতৃবৃন্দ-কে নির্দেশ দিয়েছেন যার যা কিছু আছে তা নিয়ে তার নিকটবর্তী অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে। মাননীয় প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা মেনে আজকে আমাদের নেতৃবৃন্দ এই ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ আয়োজন করাই তাদের ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, দেশের সকল সংকটে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরাই সবার আগে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াঁয়। এই করোনা সংকটেও তার ব্যতিক্রম ঘটেনি।
শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু’র ডাকে সাড়া দিয়ে সারা জাতি যেভাবে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল ঠিক তেমনি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র ডাকে সাড়া দিয়ে সারাদেশ মানুষ করোনার বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়েছে। গরিব, দুঃখী, খেটে খাওয়া মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যাতে কাজ করে যেতে পারেন তার জন্য বঙ্গবন্ধু কন্যা-কে সুস্থ রাখতে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে সকলের প্রতি অনুরোধ জানান শিক্ষা উপমন্ত্রী।
৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সূফীর সভাপতিত্বে ও যুবনেতা রাজিবুল ইসলাম চৌধুরী হীরা এবং মুজিব সম্রাট এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার মোখলেসুর রহমান, ৮নং শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মোরশেদ আলম, বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।
উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য আহমুদুর রহমান সিদ্দিকী বাবু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সরোয়ার্দী, নগর যুবলীগের সদস্য নুরুল আনোয়ার, ইউনিট আওয়ামী লীগ নেতা মোঃ হাসেম, আক্তার ফারুক, শাওন ঘোষ প্রমুখ।
















