বিএন্ডবি এসএসসি-২০০০ ব্যাচ’র পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

1011

চট্টগ্রাম বিভাগের ফেসবুক ভিত্তিক গ্রুপ বিএন্ডবি এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ ব্যাচের পক্ষ থেকে পূর্বের ন্যায় এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকার কিছু অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে ক্ষুদ্র ঈদ উপহার সামগ্রী প্রদান কার্যক্রম সম্পন্ন করেছে শুক্রবার (৭ মে)।

Advertisement

এই গ্রুপের বন্ধুরা, তাদের আত্মিয়-স্বজন ও তাদের কিছু সহকর্মীদের সহায়তায় মোট ৫১টি অসহায় ও দুস্থ পরিবারের সাথে ঈদ উৎসব উৎযাপনের লক্ষে ঈদ উপহার স্বরূপ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের প্যাকেট অসহায় পরিবার গুলোর ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেয়।

নগরীর নিউ মার্কেট এলাকা, বহদ্দারহাট, ইস্পাহানী রেলগেইট, আকবরশাহ থানা এলাকা, সিটি গেইট এলাকা, পতেঙ্গা, সল্টগোলা ক্রসিং এলাকা, বসুন্ধরা, শ্যামলী এলাকা, হালিশহর এলাকা, আবুল বিড়ি ফ্যাক্টরি এলাকা, সড়াইপাড়া, পদ্ম পুকুরপাড়, চৌধুরী পুকুরপাড় এলাকা, পাহাড়তলি থানা এলাকা, পাঞ্জাবী লেইন, আকবরশাহ কলোনী এলাকা, জালালাবাদ, মুরগী ফার্ম এলাকা, খুলশী ১নাম্বার এলাকা, সেগুন বাগান ও ওয়ার্লেস এলাকায় সর্বমোট ৫১টি পরিবারের জন্য ঘরে ঘরে গিয়ে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেয় তারা।

এই কার্যক্রম পরিচালনায় গ্রুপের পক্ষ থেকে যারা সার্বিকভাবে কাজ করেছেন তারা হলেন আতিকুর রহমান, আদনান সরোয়ার, কাওসার হামিদ, ফয়সাল মাহমুদ সুজন, নুসরাত পারভিন মুনা, জাফর ইসলাম, আর রাজিব, সাইফুল ইসলাম, রাজু আনোয়ারা, মনির উদ্দিন কাউছার, জিকু মজুমদার, সাইফুল সবুজ, এম এইচ সোহেল, মোর্শেদ আহমেদ, এম এইচ রানা সহ আরো অনেকেই।

“বন্ধুত্ব হোক অম্লান, ভালোবাসা হোক অফুরন্ত” এই স্লোগানকে সামনে রেখে ভবিষ্যতেও এই ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন গ্রুপ পরিচালনাকারী সদস্যবৃন্দ।

Advertisement