আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স জেলা-০৩ এর উদ্দ্যোগে বিনা মূল্যের ঈদ বাজার আজ সকালে পোস্তার পাড় সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এতে আয়োজক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে ছিলেন এপেক্স জেলা-০৩ এর গভর্নর এপেক্সিয়ান মো: বেলাল হোসেন, এপেক্সিয়ান শাহ আলম নিপু, এপেক্সিয়ান ইলিয়াস জসিম, এপেক্সিয়ান মো: নজরুল ইসলাম, এপেক্সিয়ান এনায়েত উল্লাহ হাজারী, এপেক্সিয়ান আব্দুল কাদের, এপেক্সিয়ান আনোয়ার এলাহি ফয়সাল সহ জেলা-০৩ এর অসংখ্য এপেক্সিয়ান।
এপেক্স জেলা-০৩ এর ১৫টি ক্লাবের সহযোগিতায় ঈদের আনন্দ সবারই, এই আনন্দে শরীক হতে দ্বিতীয়বারের মতো এই আয়োজন করে। প্রতিটি বস্তায় ২২ কেজি ওজনের ১৯টি দ্রব্য এই বাজার হতে প্রতিজন কে দেওয়া হয়। এর মাধ্যামে ২০০ পরিবারের মুখে হাসি ফুটিয়েছে এপেক্স জেলা-০৩।
গভর্নর এপেক্সিয়ান বেলাল হোসেন বলেন, এপেক্স বাংলাদেশ এর জাতীয় সভাপতি নিজাম উদ্দিন পিন্টুর দিকনির্দেশনায় এপেক্স জেলা-০৩ একটি রোল মডেল হিসেবে নিজেদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। অত্র জেলার প্রতিটি ক্লাব করোনা মহামারীর দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে নিয়মিত খাদ্য, নগদ অর্থ, সুরক্ষা সামগ্রী ও ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে। আগামীতেও অত্র জেলার প্রতিটি ক্লাব মানবিক কাজে নিজেদের নিয়োজিত রাখতে অঙ্গীকারবদ্ধ। গভর্নর হিসেবে আমি প্রতিটি ক্লাবের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা।















