মিতু হত্যা মামলার আসামি সাইদুল গ্রেফতার

381

নগরের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাইদুল ইসলাম সিকদার ওরফে শাকুকে (৪৫) রাঙ্গুনিয়ার রানীরহাট বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

Advertisement

বুধবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

বুধবার মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলা করেন মিতুর বাবা ও সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন।

ওই মামলায় বাবুল আক্তার ছাড়াও বাকি সাত আসামি হলেন- মো. কামরুল ইসলাম সিকদার ওরফে মুসা (৪০), এহতেশামুল হক ওরফে হানিফুল হক ওরফে ভোলাইয়া (৪১), মো. মোতালেব মিয়া ওরফে ওয়াসিম (২৭), মো. আনোয়ার হোসেন (২৮), মো. খায়রুল ইসলম ওরফে কালু (২৮), সাইদুল ইসলাম সিকদার ওরফে শাকু (৪৫) ও শাহজাহান মিয়া (২৮)।

Advertisement