বিধিনিষেধ চলাকালীন ২টা পর্যন্ত ব্যাংকের লেনদেন

952

করোনাভাইরাসের কারণে সরকার চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়েছে। আগামী ২৩ মে পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকবে। তবে এই এক সপ্তাহ ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে বেলা ২ টা পর্যন্ত চলবে।

Advertisement

রোববার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় ব্যাংক।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকের লেনদেন আগের মতোই বেলা ২টা পর্যন্ত চলবে। এরপর লেনদেনপরবর্তী কার্যক্রমের জন্য বেলা সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আগামীকাল সোমবার (১৭ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গত ১৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনের প্রদত্ত অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে।

Advertisement