সীতাকুণ্ডে পুকুরে ডুবে দুই বছর বয়সী শিশু কন্যার মৃত্যু

541

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে পুকুরে ডুবে সাফায়েত নামে দুই বছর বয়সী এক শিশু কন্যার মৃত হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল দশটার সময় উপজেলা সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় এ ঘটনা ঘটে। সাফায়েত ওই গ্রামের দুলার বাড়ির মোঃ সোহেলের কন্যা।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ইফতেখার আহম্মদ জুয়েল।

জানা গেছে, সকালে ঘরের বাহিরে খেলা করার ফাঁকে সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে মৃত দেহ ভেসে উঠতে দেখে। এসময় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

Advertisement