সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনার শিকার মিরসরাইয়ের এসিল্যান্ড সাইফুল ইসলাম

244

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সাইফুল ইসলাম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নসিমন ও এসিল্যান্ড বহনকারী গাড়ি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অল্প জন্য বেঁচে যান তিনি।

Advertisement

শুক্রবার (২৭ জুন) বিকাল ৪ টার দিকে সীতাকুণ্ড পৌরসভার শেখনগর এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে এসিল্যান্ড সাইফুল ইসলাম অক্ষত থাকলেও তার বহনকারী গাড়িটি বাম পাশে বেশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় নছিমন চালক আহত হন। ‎

মিরসারাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, একটি মিটিংয়ে যোগ দিতে তিনি চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভার শেখ নগর এলাকায় উল্টো পথে আসা একটি নসিমন তার গাড়িতে ধাক্কা দেয়। এতে আমার গাড়িটি বাম পাশে বেশ ক্ষতি হয়। নসিমন চালক আহত হলেও দ্রুত সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Advertisement