সীতাকুণ্ডে ফুলতলা কামরুল স্মৃতি ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

1532

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা এলাকায় কামরুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

Advertisement

শুক্রবার বিকাল ৩টায় ফুলতলাস্থ সমুদ্র সৈকত মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সৎ ইচ্ছা সমাজ সংঘের আয়োজনে এবং গ্রীন ভিউ কোচিং সেন্টারের সহযোগিতায় ফাইনাল খেলায় এ আর ভাইকিংসকে হারিয়ে এমএফসি ভাইকিংস চ্যাম্পিয়ান হয়।

আলহাজ্ব জহির উদ্দিন বাবুলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী শাহেদ, সাবেক ইউপি সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু, এডভোকেট তানজিউল মোস্তাফা নীরু, নজরুল করিম চৌধুরী, রুহুল আমিন, হারুনুর রশিদ হারুন, জানে আলম, খেলা পরিচালনা কমিটির সবুজ, রিমন, বাপ্পি ও মহন।

ফাইনালে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

Advertisement