সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকার এল কে সিদ্দিকীর  মৃত্যুবার্ষিকী আজ

594

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ইঞ্জিনিয়ার আলহাজ এল কে সিদ্দিকীর (আবুল হাসনাত লুৎফুল কবির সিদ্দিকী) ১১তম মৃত্যুবার্ষিকী আজ পহেলা আগষ্ট।

Advertisement

২০১৪ সালের এই দিনে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

এ উপলক্ষে মরহুমের পরিবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠন সমুহের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের দঃ রহমত নগর গ্রামে পারিবারিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, খতমে কোরআন,মিলাদ মাহফিল,আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।

এল.কে সিদ্দিকী ১৯৭৯ সালে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) সাধারণ নির্বাচনে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৮০ সালে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, পানিসম্পদ ও বন্যানিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন। ১৯৮১-৮২ সময়কালে তিনি সেচ, পানি উন্নয়ন ও বন্যানিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে জাতীয় সংসদের আবারও সদস্য নির্বাচিত হন। এই সংসদে তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালের সাধারণ নির্বাচনেও তিনি সাংসদ নির্বাচিত হন এবং ১০ অক্টোবর ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত পানিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী।

Advertisement