চবিতে ক্রাউডফান্ডিং বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

229

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির উদ্যোগে ‘Crowdfunding: Future of Nurturing Human Creativity and Work in the AI-Driven World’ শীর্ষক সেমিনার গতকাল (৬ আগস্ট ২০২৫) দুপুর ২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইনের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্রিয়েটিভ ক্রাউডফান্ডিং প্রটোকল পিবিসি (অ্যান্ড্রিসেন হরোভিৎজ, কিকস্টার্টার, ইউএসভি-এর সমর্থিত) এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. নাজমুস সাকিব (পিএইচডি, এমআইটি)।

সেমিনারে ড. নাজমুস সাকিবের প্রেজেন্টেশন শেষে উন্মুক্ত আলোচনা পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং এআই প্রযুক্তির বিভিন্ন কলা কৌশল ও ধারণা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। প্রবন্ধ উপস্থাপক শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন অফিস প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

Advertisement