সীতাকুণ্ড প্রতিনিধি: জুলাই অভ্যুত্থান-২৪ এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নজরুল’স একাডেমিক কেয়ার এর আয়োজনে “জুলাই অভ্যুত্থান নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সীতাকুণ্ড প্রেস ক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৩০০ জন প্রতিযোগীর অংশগ্রহণ করে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে ২৫ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয় এবং ৮৫ জনকে সান্ত্বনা পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
নজরুল’স একাডেমিক কেয়ার এর পরিচালক মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং এপেক্স ক্লাব অব চিটাগাং-এর প্রেসিডেন্ট মোঃ আশ্রাফুল আলম ভূঁইয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোবারক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাধারণ সম্পাদক কাইয়ূম চৌধুরী, বাংলাদেশ শিক্ষক কর্মচারী কল্যাণ ঐক্যজোট চট্টগ্রাম অঞ্চলের সহকারী সেক্রেটারী অধ্যাপক শামসুল কবির শামীম, বারৈয়ারহাট কলেজের অধ্যাপক জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড আলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক অধ্যাপক আনোয়ার হোসেন, প্রতিযোগীতার মূল্যায়ন কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতি সীতাকুণ্ড উপজেলার সেক্রেটারি শরিফুল ইসলাম ভূঁইয়া, ভাটেরখীল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আলাউদ্দিন প্রমূখ।

















