সীতাকুণ্ডে রাষ্ট্রীয় পদক পাওয়া ফকির চাঁনের ঘরে গেলেন জেলা মৎস্য কর্মকর্তা

93

সীতাকুণ্ড প্রতিনিধি: জাতীয় মৎস্য পদক পুরস্কার অর্জন করা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জেলে ফকির চাঁন দাশকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শিভাস চন্দ্র দাস।

Advertisement

বুধবার (২৭ আগষ্ট) বিকাল ৪টায় উপজেলার কুমিরা ইউনিয়নের কাজিপাড়া গ্রামের বাড়িতে যান তিনি। এসময় জেলা মৎস্য কর্মকর্তা রাস্ট্রীয় পদক পাওয়া ফকির চাঁন দাশকে ফুলের শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ, সাবেক মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সাইদুল হকসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সারাদেশের ১৬ জনের মধ্যে একজন ফকির চান দাশ প্রধান উপদেষ্টার হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

জেলা মৎস্য কর্মকর্তা শিভাস চন্দ্র দাস বলেন, ফকির চাঁন দাশের এ অর্জন এটা শুধু তার একার নয়। এটা পুরো সীতাকুণ্ডবাসীর অর্জন। তিনি সারাদেশের ১৬ জনের মধ্যে একজন প্রধান উপদেষ্টা হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেছেন। তার এ অর্জনে আমরাও গর্বিত।

উল্লেখ্য, সীতাকুণ্ডের ইতিহাসে এ প্রথম কোন ব্যক্তি রাস্ট্রীয় পদকে ভূষিত হলেন। সারাদেশের মধ্যে ১৬ জন ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক ২০২৫ প্রদান করা হয়। তারমধ্য এ পুরস্কার অর্জন করেন সীতাকুণ্ড উপজেলার জেলে ফকির চাঁন দাশ। উপজেলার কুমিরা ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মৃত হর বাঁশী দাশের ছেলে ফকির চাঁন দাশ।

Advertisement