সীতাকুণ্ডে এবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীর অনাস্থা

478

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ শাহজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ, বি, এম গোলাম নুর এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাৎ, শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের সাথে দুর্ব্যবহার এর অভিযোগ এনে ৩৭ জন শিক্ষক -কর্মচারী অনাস্থা দিয়েছেন।

Advertisement

গতকাল শাহজাহান উচ্চ  বিদ্যালয় সুত্রে এ তথ্য জানা গেছে। এ ঘটনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহাব উদ্দিন এর বরাবর প্রধান শিক্ষক এর বিরুদ্ধে  ৩৭ জন বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ অনাস্থা দিয়েছেন প্রতিষ্ঠানটির ৩৭ জন শিক্ষক-কর্মচারির মধ্যে ২৯ জন শিক্ষক এবং ৭জন কর্মচারী এই আবেদনটিতে স্বাক্ষর করেছেন।

আবেদনে প্রধান এ, বি, এম গোলাম নুর এর বিরুদ্ধে নানা অনিয়ম-অভিযোগে বিধি মতে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। গত মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের তোপের মুখে বিদ্যালয় ছেড়েছেন প্রধান শিক্ষক এ, বি, এম গোলাম নুর।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ শাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীরা অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থীদের সাথে অসদাচরণসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে স্কুলের প্রধান শিক্ষকের  অপসারণ দাবী করেন। এরপর স্কুলের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ তার প্রতি অনাস্থা দেখিয়ে দরখাস্ত করেন।

এদিকে ২০২৪ সালে স্কুলের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলা চলাকালীন অবস্থায় প্রধান শিক্ষক হিসেবে অবৈধভাবে এ, বি, এম গোলাম নুরকে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ করেন সকল শিক্ষক ও বর্তমান এডহক কমিটি।

Advertisement