বৃহস্পতিবার সীতাকুণ্ডে ওবায়দুল হক শাহ্ (রহঃ)’র ২৫তম ওরশ শরীফ

107

সীতাকুণ্ড প্রতিনিধি: হযরত গাউছুল আজম মাইজভান্ডারী (কঃ) এর বাতেনী ফয়েজ প্রাপ্ত খলিফা, শাহ্ সুফী মৌলভী ওবায়দুল হক শাহ্ (রহঃ) প্রকাশ (কেরানী হুজুর) এর ২৬ তম ওরশ প্রতি বছরের ন্যায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ ফুলতলা ওবায়দিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হবে।

Advertisement

ওরশ উপলক্ষে দিনব্যাপী কোরআনখানী, মিলাদ মাহফিল ও ফাতেহা খানীর আয়োজন করা হয়েছে। এছাড়া বাদে ফজর খতমে কুরআন, বাদে জোহর নাতে রাসুল (সঃ), বাদে আসর মিলাদ মাহফিল এবং বাদে এশা মোনাজাত ও তবারুক বিতরণের আয়োজন করা হয়েছে।

উক্ত পবিত্র খোশরোজ শরীফে উপস্থিত হয়ে সকলের সার্বিক সহযোগীতা দিয়ে গাউছুল আজম মাইজভান্ডারীর রুহানী ফয়েজ ও দু’জাহানের কামিয়াবী হাছিল করার জন্য ওবায়দিয়া দরবার শরীফ এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন সভাপতি অধ্যক্ষ মোঃ বাদশা আলম ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর আলম।

Advertisement