জঙ্গল সলিমপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১৬

734

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুরে পাহাড়ি এলাকার জায়গা দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন।

Advertisement

শনিবার ভোররাত থেকে জঙ্গল ছলিমপুরের আলিনগর এলাকায় এ ঘটনা ঘটে। দিনভর দফায় দফায় ব্যাপক গোলাগুলির হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মারা যাওয়া তথ্য পুলিশ নিশ্চিত করলেও তার পরিচয় জানাতে পারেনি।

আহতদের মধ্যে কয়েকজন হচ্ছে – জাবেদ (৩৮), জাকির (৪৮), তানভীর (২৩), সিরাজুল ইসলাম (৪৩), ফজলুল করিম, ইসমাইল হোসেন বাবু(৩০) জাহিদুল ইসলাম (১৯), সৌরভ বড়ুয়া (১৭) মো. পারভেজ (২০), নুরুল আলম (৪০), শুক্কুর আলম (২২), রায়হান (১৮), শামীম (২৯)।

অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুণ্ড সার্কেল সহকারী কমিশনার লাবিব আবদুল্লাহ বলেন, দুই গ্রুপের সংঘর্ষে একজন মারা গেছে। তবে তার নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। গুলিবিদ্ধ ১৩জনের নাম নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।

Advertisement