লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল জুবিলী, লায়ন্স ক্লাব অব চিটাগং অগ্রণী, লায়ন্স ক্লাব অব চিটাগং কসমো ভ্যালী ও লায়ন্স ক্লাব অব চিটাগং পাইওনিয়র এর যৌথ উদ্যোগে শনিবার (১৮ অক্টোবর) দিন ব্যাপী এক গুচ্ছ মানব সেবা মূলক কার্যক্রম সম্পন্ন করা হয়।
আনোয়ারাস্থ রায়পুর গাউসিয়া হাশেমিয়া আলিম মাদ্রাসায় বিনামূল্যে চক্ষু শিবির, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও জরায়ু এবং স্তন ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত চক্ষু শিবিরে ২০৫০ রোগীর চক্ষু পরীক্ষা করে ২১০ জনকে বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য নির্বাচন করা হয়।
অন্যদিকে পাঁচ শতাধিক লোকের ডায়াবেটিস পরীক্ষা ও একই পরিমান লোকের রক্তের গ্রুপিং পরীক্ষা নির্ণয় করা হয়।
লায়ন্স ক্লাব অফ চিটাগং সেন্ট্রাল জুবিলির সেক্রেটারি লায়ন মাহবুবুল ইসলাম সুমন-এর সঞ্চালনায় সভাপতি লায়ন মো: আব্দুল্লাহ আল মামুন এমজেএফ এর সভাপতিত্বে উক্ত সেবা কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ , ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহিদুল্লাহ, লায়ন জাহানারা বেগম (গেট টিম), রিজিওন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন তারেক কামাল, লায়ন খোরশেদ আলম, রিজিয়ন চেয়ারপারসন-১ লায়ন নিশাত ইমরান, কনসার্ন রিজিওন লায়ন নেসার আহমেদ, রিজিওন চেয়ারপারসন লায়ন মো: আনিসুর রহমান, রিজিওন চেয়ারপারসন, জোন চেয়ারপারসন-১ লায়ন এম এইচ শাহ বেলাল, কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন সায়মা সুলতানা, কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন শারমিন সুলতানা মৌ, ক্লাব প্রেসিডেন্ট লায়ন হেলেনা ইয়াসমিন, লায়ন আকতার ফারুক, লায়ন এসএম আবুল কাশেম, রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার মো: রফিক, সার্বিক সহযোগিতায়, রায়পুর গাউসিয়া হাশেমিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি লায়ন ফয়সাল মিয়া, মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদ, সামাজিক সংগঠন প্রিয় রায়পুর, সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন (সিবিএ)এর সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

















