ভাটিয়ারীতে দুই ট্রেনের মাঝে পড়ে অজ্ঞাত যুবকের দেহ খন্ড-বিখন্ড

579

সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই ট্রেনের মাঝে পড়ে নিহত হয়েছে অজ্ঞাত (৩৫) এক যুবক।

Advertisement

মঙ্গলবার (২১অক্টোবর) সকাল ৭টা ২০ মিনিটের সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় নেভি গেট সংলগ্ন স্থানে রেললাইনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

জানা গেছে, সকাল ৭টা ২০ মিনিট এর সময় ট্রেন আসার কারনে সিগন্যাল এর বেরিয়াল ফেলে আফ লাইনে ” সুবর্ন এক্সপ্রেস এবং ডাউন লাইনে চিটাগং এক্সপেস ” দুই ট্রেন এক সাথে ক্রসিং হওয়ার সময় মাঝে পড়ে ওই যুবকের দেহ থেকে মাথা চূর্ণ-বিচূর্ণ এবং শরীরের বিভিন্ন স্থান থেতলা হয়ে যায়।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই তাপস চন্দ্র মিত্র বলেন, রেললাইনের গেটম্যান জাহাঙ্গীর আলম থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক যুবকের খন্ড-বিখন্ড মৃতদেহ উদ্ধার করি। লাশ দেহ থেকে মাথা চূর্ণ, বিচূর্ণ এবং শরীরের বিভিন্ন স্থানে থেতলানো অবস্থায় পড়েছিল। তার নাম পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার পরবর্তী লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Advertisement