খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ভাটিয়ারীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

333

সীতাকুণ্ড প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সীতাকুণ্ডের ভাটিয়ারীতে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় ভাটিয়ারী স্টেশন রোড এলাকায় ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ হারুন এর আয়োজনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায় এবং তারেক রহমান ও লায়ন আসলাম চৌধুরীর সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন আলকাদেরী।

মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরছালিন, ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব নুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম মেম্বার, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সোলায়মান রাজ, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ফজলুল করিম চৌধুরী, ভাটিয়ারী ইউনিয়ন যুবদল সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন রবি, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ শহীদুল ইসলাম শহীদ, যুবদল নেতা মোঃ ওয়াসিম, মোঃ শাওন, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ কফিল উদ্দিন, ওয়ার্ড যুবদল নেতা মোঃ আসিফ হোসেন চৌধুরী, মোঃ কামাল, মোঃ রানাসহ স্থানীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement