বোয়ালখালীর পূর্ব গোমদন্ডীতে প্রার্থনা সভা

খালেদা জিয়া ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী: এরশাদ উল্লাহ

309

নপি’র আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন। তিনি সব ধর্মের মানুষের সঙ্গে নিয়ে কাজ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমৃত্যু দলমত নির্বি শেষে শোষিত ও বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর পথ অনুসরণ করে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশপ্রেম নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

Advertisement

মাদার অব ডেমোক্রেসি, বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় গতকাল ১৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডীর হুমায়রা কনভেনশন সেন্টারে হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান সম্প্রদায়ের জনগনের সাথে আয়োজিত প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুরুতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বেগম জিয়ার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়ে এরশাদ উল্লাহ বলেন, ‘আমরা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বসবাস করি। আমাদের শত বছরের কৃষ্টি ও সমাজের ভ্রাতৃত্ববোধ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে।

বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার শীলের সভাপতিত্বে ও বিএনপি নেতা হাজী আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রার্থনা সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান।

পৌরসভা বিএনপি নেতা হাজি আবু আকতারের সঞ্চালনায় প্রার্থনা সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইছহাক চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী।

এছাড়া বক্তব্য দেন বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার শীল, রাজবিহারী বড়ুয়া, বিভু পদ ঘোষ, দুলাল বড়ুয়া, রঞ্জন দাশ, ডা. বাদল শিকদার, ডা. প্রভাস চক্রবর্তী, বিষ্ণুপদ শীল, পল্টু বড়ুয়া, মাস্টার জগনাথ দেবনাথ, আদিনাথ চক্রবর্তী, সুজন বড়ুয়া, রানু মজুমদার, প্রশান্ত বড়ুয়া, প্রকৌশলী রঘুনাথ চৌধুরী, সপু বড়ুয়া, রাহুল বড়ুয়া, চন্দন দাশ, অমিত বড়ুয়া, পিন্টু সরকার, তাপস নাথ চৌধুরী, বিষু শীল, প্রলয় চৌধুরী মুক্তি, তাপস চন্দ্র দেবনাথ, অনিল কান্তি দে, তাপস চক্রবর্তী মিঠু, সিরাজুল ইসলাম, বশির আহমদ, জসিম উদ্দিন, আবু তাহের মাস্টার, ইয়াছিন আলী, ইসমাইল চৌধুরী, সায়েম উদ্দিন টিটু, রবিউল হাসান ইকবাল, মহসিন খোকন, এম এন করিম, নুরুল আবছার আশিক, গোলাম হোসেন নান্নু, মো. লোকমান, ইব্রাহিম চৌধুরী মানিক, আকরাম হোসেন দুলাল, প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, কপিল উদ্দিন, ইমরানুল হক জিকু, শাহাদাত হোসেন, ওমর ফারুক, ইকবাল, ইউনুস, ইমন, ফরিদ, কামাল উদ্দিন, গিয়াস উদ্দিন, রবিউল ইসলাম শাহেদ, খোরশেদ, মোরশেদ, জিয়াউদ্দিন কাজল, সাইদুল আলম, লিটন, শাকিলা ফারজানা, হায়দার হিরু, হাজী মুছা, জালাল উদ্দিন, জাহেদ, সরোয়ার ও নুরুল আবছার প্রমূখ।

প্রার্থনা সভায় বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

এছাড়া গুম হওয়া আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বাচার স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং আমুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকীর রুহের মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ সকল সম্প্রদায়েরসাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Advertisement