সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনার ৯দিন পর আহত ব্যক্তির মৃত্যু

111

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুস শুক্কুর (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

Advertisement

গত ১৪ জানুয়ারী উপজেলার বাশঁবাড়িয়া  ইউনিয়নের কোট্টাবাজার এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লাগলে এসময় আব্দুস শুক্কুরসহ দুইজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৯দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ বৃহস্পতিবার সকালে মারা যান।

মৃত শুক্কুর উপজেলার উত্তর মছজিদ্দা গ্রামের ছবির আহম্মেদ মেম্বার বাড়ির মোঃ আবুল সবুরের ছেলে।

বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, দূর্ঘটনায় পতিত প্রাইভেট কার চালককে আটক করা হয়েছে।

Advertisement