২ ফেব্রুয়ারী সীতাকুণ্ডে জামায়াত আমীরের সমাবেশ, মাঠ পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

854

সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আগমনকে কেন্দ্র করে জনসভাস্থল সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় (ডেবারপাড়) মাঠ পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ শাহাজাহানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

Advertisement

বৃহস্পতিবার সকাল ১০টায় জামায়াত নেতৃবৃন্দ মাঠটি পরিদর্শন করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীর পক্ষে প্রচারণার অংশ হিসেবে আগামী ২ ফেব্রুয়ারী (সোমবার) বিকালে সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জনসভাস্থলের মাঠ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, আগামী ২ ফেব্রুয়ারী আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আমিরের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা আশা করছি, এই জনসভায় সীতাকুণ্ড উপজেলা ছাড়াও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবেন।’

পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের সুরা সদস্য অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী, উত্তর জেলা সেক্রেটারি মোঃ আবদুল জব্বার, জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ ফজলুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো: জসিম উদ্দিন আজাদ, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মিজানুর রহমান, সাবেক আমীর মাওলানা তৌহিদুল হক চৌধুরী, সেক্রেটারি মোহাম্মদ তাহের, মোহাম্মদ কুতুব উদ্দিন শিবলী, মিসবাহুল আলম রাসেল, রেহান উদ্দিন রায়হান, মো: আবুল হোসেন, হাফেজ মোহাম্মদ আলী আকবরসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Advertisement