সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লায়ন মোঃ আসলাম চৌধুরীকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করার লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হাজ্বী মোঃ সফির বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রাথী লায়ন মোঃ আসলাম চৌধুরীর সহধর্মীনি জামিলা নাজনীন মওলা বলেন, “শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে আসলাম চৌধুরীকে নির্বাচিত করুন, তিনি উন্নয়নের মাধ্যমে সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ আসনের চেহারা বদলে দেবেন। আসুন, সকল মান-অভিমান ভুলে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।
হাজ্বী মোঃ সফির সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক আলমগীর মন্জুর পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, লায়ন মোঃ আসলাম চৌধুরীর ছোট ভাই মোঃ আমজাদ হোসেন চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি এবং নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নূরউদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদীকা নাজমুন চৌধুরী নেলী, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মমতাজ উদ্দিন আহমেদ, সদস্য সচিব হাজ্বী মোঃ ইদ্রিস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাট শ্রমিকদলের কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ কামাল উদ্দিন, হাফিজ জুট মিলস এর সাবেক সিবিএ সাধারণ সম্পাদক মোঃ রবিউল হক, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ শহর আলী, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নুর উদ্দিন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, মোঃ জসিম উদ্দিন, মোঃ শাহাব উদ্দিন, মোঃ বেলাল, রফিকুল আলম, মোঃ জানে আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
















