ফিরোজ মাহমুদ, মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব বাজার শাখার উদ্যোগে গণ-মিছিল ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবুতোরাব বাজার প্রাঙ্গনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের জামায়াত প্রার্থীর নির্বাচন পরিচালক চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ বিন আবু বকর।
মায়ানী ইউনিয়ন জামায়াতের আমীর মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, সেক্রেটারি মাওলানা আনোয়ার উল্লাহ আল মামুন, উপজেলা এনসিপির সমন্বয়ক আরিফ সিদ্দিকী, চট্টগ্রাম উত্তরজেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী মাঈন উদ্দিন রায়হান, মঘাদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আমজাদ হোসেন, সেক্রেটারি রমজান আলীসহ ১১ নম্বর মঘাদিয়া ও ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ বিন আবু বকর বলেন, “দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ সৎ, যোগ্য নেতৃত্বের অভাবে জর্জরিত। জামায়াতে ইসলামী সবসময় ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে এডভোকেট ছাইফুর রহমান একজন সৎ, দক্ষ ও যোগ্য প্রার্থী। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করলে ইনশাআল্লাহ মিরসরাইবাসী ন্যায়ভিত্তিক নেতৃত্ব উপহার পাবে।”
















