ফিরোজ মাহমুদ, মিরসরাই প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামীলীগ অফিসে রাতের আঁধারে ব্যানার টাঙ্গিয়েছেন কার্যক্রম কয়েকজন যুবলীগের কর্মী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১ টায় সদরে অবস্থিত আওয়ামীলীগের কার্যালয়ের সামনের অংশে একটি ব্যানার ঝুলিয়ে একটি স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
জানা গেছে, ২৪’র জুলাই-আগস্ট আন্দোলনের মুখে ৫ই আগস্ট তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামিলীগের নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা এই কার্যালয়ে হামলা ভাঙচুর চালায়। দীর্ঘ দেড় বছর পর নির্বাচন পরবর্তী গতকাল মঙ্গলবার গভীর রাতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের নির্দেশনায় এই কার্যালয়ের সামনে একটি ব্যানার টাঙ্গিয়ে চলে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ৩ জন ব্যক্তি একটি ব্যানার ভবনের গ্রিলের সঙ্গে ঝুলিয়ে দেন। এসময় তারা কয়েক সেকেন্ডের একটি স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে যায়। আসলে এটি গুজব, ব্যানার টাঙানোর কোন অস্তিত্ব পাওয়া যায়নি।

















