বাড়বকুণ্ডে প্রাইভেট কারের ধাক্কায় যুবক নিহত

309

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আব্দুল রোমান (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে।

Advertisement

শুক্রবার (২০ফেব্রুয়ারী) বেলা ১১টার সময় উপজেলার বাড়বকুণ্ড এলাকার পিএইচপি গেটের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমান নোয়াখালীর হাতিয়া  উপজেলার রসুলপুর গ্রামের আবুল কাসেমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, নিহত যুবক সড়ক পার হওয়ার সময় বাড়বকুণ্ডের নড়ালিয়া রাস্তার মাথায় মহাসড়কের ইউটার্নে ঢাকামুখী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো -গ-৩৭-৯১৭৪) তাকে ধাক্কা দেয়। এসময় ওই যুবক ঘটনাস্থলে প্রাণ হারান। প্রাইভেট কারটি সড়ক থেকে ছিটকে পড়ে পিএইচপি গেটের কাছে গিয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত রোমান ওই এলাকায় এস এইচ হিল এগ্রো ফার্মে কর্মরত ছিলেন।

বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ নাছির উদ্দীন জানান, একটি প্রাইভেট কারের ধাক্কায় এক যুবক ঘটনাস্থলে মারা যান। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করি। প্রাইভেট কার আটক আছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement