বাংলাদেশ জামায়াত ইসলামী হারামিয়া ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমির মুহাম্মদ আলা উদ্দীন সিকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ।
প্রধান অতিথি জননেতা মুহাম্মদ আলা উদ্দীন সিকদার বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবসেবার মাস। সমাজে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি দ্বীনের পথে থেকে মানবকল্যাণমূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া কামনা করেন।
প্রধান বক্তা সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি জীবন থেকে সমাজজীবনে বাস্তবায়ন করতে হবে। আত্মসংযম, সততা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একটি আদর্শ সমাজ গড়ে তোলাই রোজার মূল উদ্দেশ্য। তিনি ইসলামের নৈতিক আদর্শ অনুসরণ করে সমাজের কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী সন্দ্বীপ উপজেলা নায়েবে আমীর মাওলানা এ এম এম রফিকুল মাওলা, যুব বিভাগ সভাপতি মাকছুদুর রহমান, পূর্ব সন্দ্বীপ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নিজাম উদ্দীন, কাটগড় ইসলামীয়া ফাযিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা খবিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির সন্দ্বীপ শহর সভাপতি মুহাম্মদ মোবারক হোসাইন প্রমুখ।
















