লোকনাথ সেবাশ্রম নন্দীরহাটে বাসন্তী পূজার শুভ উদ্বোধন

78

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্র, নন্দীরহাট-এ ২৪ হতে ২৮ মার্চ ৫দিন ব্যাপী বাসন্তী পূজা উপলক্ষে মঙ্গলবার (২৪ মার্চ) অশোকষষ্ঠীতে-বিকাল ৪ টায় মাতৃবরণ, দেয়ালিকা প্রকাশ ও মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে ২৪ হইতে ২৮ শে মার্চ বাসন্তী মায়ের পূজা উপলক্ষে ৫ দিন ব্যাপী অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন করেন উদ্বোধক ও প্রধান অতিথি বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ বাসনা রানী মুহুরী।

Advertisement

উৎসব উদযাপন পরিষদ সভাপতি প্রদীপ চক্রবর্তীর স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে এবং উৎসব উদযাপন সম্পাদক সুজন কুমার ভৌমিক এর সঞ্চালনায় উক্ত শুভক্ষণে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি শিপ্রা মহাজন, বক্তব্য রাখেন সেবাশ্রম বোর্ড অব ট্রাষ্ট চেয়ারম্যান প্রকৌশলী ঝুলন কুমার দাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরী, শান্তি মন্ত্র পাঠ করেন ট্রাষ্ট সদস্য দীলিপ চক্রবর্তী।

উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সহ সভাপতি রতন কুমার দাশ, সুব্রত ভৌমিক, চন্দন সিংহ, উজ্জ্বল আইচ, আশীষ দাশ, স্বপন কুমার দাশ, দয়াল হরি চৌধুরী, রন্জয় সিংহ বাবু, রিপন দত্ত, প্রবাস বিকাশ রুদ্র, সবুজ গুপ্ত, রিমন গুপ্ত, রুপক দাশ, রনজিত নাথ, শুভ মল্লিক, টিটু দাশ, কিরণ শীল, রিদয় রুদ্র, উর্মি আইচ, শুভ্রা তালুকদার, মনিষা রক্ষিত, পম্পি দেওয়ানজী, শেলী ভৌমিক প্রমুখ।

সন্ধ্যায় সম্পন্ন হয় শ্রীশ্রী বাসন্তী দেবীর অধিবাস।

৫ দিন ব্যাপী পূজার মহাসপ্তমীর-সন্ধ্যায় আরতি প্রতিযোগীতা, ২৬ শে মার্চ মহঅষ্টমীতে-সকালে #চন্ডী পাঠ #চন্ডী কীর্তন ও শিব ভজন, সন্ধ্যায়-আরতি প্রতিযোগীতা।

২৭ শে মার্চ, শুক্রবার: মহানবমীতে সকাল বেলা মাতৃ সম্মেলন, আলোকিত নারী সম্মাননা, শ্রীশ্রী অন্নপূর্ণা প্রসাদ রন্ধনশালার শুভ উদ্বোধন ও সন্ধ্যায়-সংগীতাঞ্জলি ও ভায়োলিন সন্ধ্যা।

২৮ শে মার্চ শনিবার: দশমীতে- মাতৃ নিরঞ্জন সহ বাসন্তী পূজা।

বিভিন্ন অনুষ্ঠানমালায় সকলের সরব উপস্থিতি বিনীতভাবে কামনা করেছে কর্তৃপক্ষ।

Advertisement