লোহাগাড়ায় মে দিবসে শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

41

লোহাগাড়া প্রতিনিধি :চট্টগ্রামের লোহাগাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস (পহেলা মে) উদযাপন করা হয়েছে।

Advertisement

শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলা শ্রমিকদলের ব্যানারে উপজেলা সদরে বটতলী মোটর স্টেশনের সিটিজেন পার্ক এলাকা থেকে শুরু হয়ে বটতলী কাঁচা বাজার পদক্ষিণ করে পুলিশ বক্সের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সম্পন্ন করা হয়।

লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক জমির উদ্দীন এর সঞ্চালনায় লোহাগাড়া উপজেলা শ্রমিক নেতা, সোহেল উদ্দিনের সভাপতিত্বে,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক জাহেদ আধুনগর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোস্তাক আহমেদ, আমিরাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম, পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দীন,পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম সিকদার, আমিরাবাদ ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহবায়ক শ্রমিকদের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, আমিরাবাদ ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জাবেদসহ আরো উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন মোহাম্মদ, রিফাত ফয়সাল, এনাম, পারভেজ, বেলাল, আব্দুর রহমান , রাসেল, প্রমূখ।

Advertisement