লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় পৈতৃক সম্পত্তিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবি, হামলা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।
শনিবার (৩ মে ২০২৬) স্থানীয় একটি স্বনামধন্য রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা এসব অভিযোগ তুলে ধরেন।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ সোলেমান। এসময় ভুক্তভোগী প্রবাসী মোঃ মোবারক ও তাদের মা হাফেজা খাঁতুন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মাওলানা সোলামান বলেন, দীর্ঘদিন ধরে তারা নিজ পৈতৃক ভিটায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসলেও সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র তাদের জমিতে ঘর নির্মাণে বাধা সৃষ্টি করছে। অভিযোগ করা হয়, ওই চক্র ঘর নির্মাণ করতে হলে চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
তারা স্থানীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন মিথ্যা মামলা দায়ের ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিবারটিকে এলাকা ছাড়া করার চেষ্টা করছে। এমনকি একাধিকবার শারীরিক হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ২১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে নামাজ আদায় করতে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয় এবং এতে কয়েকজন আহত হন। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া হয় এবং এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।
এছাড়া ২২ ফেব্রুয়ারি সকালে আবারও হামলার চেষ্টা এবং মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুরের হুমকি দেয় এবং তাদের জীবননাশের আশঙ্কা তৈরি হয়েছে বলে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলেন, নাজিম উদ্দিন ভেট্টা তাদের আপন। তার মাকে তার ভাই মারধর করেছে কয়েকবার। তার ভাই নাজিম উদ্দিন ওয়ারেন্ট ভুক্ত আসামী। তাকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। তার কাছে অস্ত্রও উদ্ধার। অস্ত্র উদ্ধার বিষয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্ঠা করা হচ্ছে।আমরা তাকে অস্ত্র দিইনি। বরণ আমাদের বিরুদ্ধে প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে। ভুক্তভোগীরা আরও বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে নিজেদের জায়গায় বসবাস করতে চাই। প্রশাসনের নিকট আমাদের ন্যায়বিচার ও নিরাপত্তা কামনা করছি।

















