সাতকানিয়ায় আচার কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ

37

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে আচার তৈরির দায়ে একটি কারখানাকে জরিমানা ও সিলগালা করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার (০৬ মে) দুপুরে উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

গোপন সংবাদে চট্টগ্রাম জেলা এনএসআই (NSI) তথ্যের ভিত্তিতে দুপুর ১২টা থেকে ১:৪৫টা পর্যন্ত উপজেলার ঢেমশা ইউনিয়নের ০১নং ওয়ার্ডের নাপিতেরচর এলাকায় ‘ইয়াম্মি ফুড প্রোডাক্ট’ নামক আচার তৈরির কারখানায় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আচার উৎপাদন, মজুদ এবং বাজারজাতকরণের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

একইসঙ্গে কারখানার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন, এছাড়া ​২৪৯ কার্টুন তৈরি করা আচার জব্দসহ ​আচার তৈরির মেশিনারি সরঞ্জাম জব্দ করা হয়।

​বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর কাঁচামাল ও আচার তৈরির সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় ​উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Advertisement