আবুতোরাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শুক্রবার, মুখোমুখি ইয়াং স্টার ও শিকড় সংঘ

29

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব বাজার এলাকায় স্থানীয় ক্রীড়া সংগঠন ‘আবুতোরাব স্পোর্টিং ক্লাবের’ উদ্যোগে আয়োজিত ‘আবুতোরাব ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট’ জমে উঠেছে। আগামীকাল শুক্রবার (৮ মে) বিকাল ৪ টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে নবনির্বাচিত এমপি নুরুল আমিন।

Advertisement

ফাইনাল খেলায় মুখোমুখি হবে দুই শক্তিশালী দল ইয়াং স্টার ক্লাব ও টিম শিকড় সংঘ। এই খেলাকে ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

খেলার আয়োজক ও আবুতোরাব কৈলাশগঞ্জ বাজার পরিচালনা কমিটির ক্রীড়া সম্পাদক মো. মুসলিম উদ্দিন বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজনের মূল উদ্দেশ্য হলো স্থানীয় যুবসমাজকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখা। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে অপরাধমূলক প্রবণতা কমানো সম্ভব। এই আয়োজন শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি আমাদের তরুণ সমাজকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক পথে এগিয়ে নেওয়ার একটি প্রয়াস।

Advertisement