হাটহাজারীর ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০০ ব্যাচের ছাত্র আবুল মনসুর লিটন। অন্য সবার মত তারও ইচ্ছে ছিল হাসি-খুশি থেকে সবাইকে নিয়ে সুন্দর একটা জীবন পরিচালিত করবে। ভাগ্যের কি নির্মম পরিহাস একটা দূর্ঘটনা তার জীবনের সব সুখ কেড়ে নিয়েছে। বিগত ১০ বছর যাবত সে এক বিছানায় শুয়ে আছে।
ফতেয়াবাদ স্কুলের উত্তরে পার্শ্বে তার ছোট একটা আছে। বিছানায় শুয়েই জীবন অতিবাহিত করেছে লিটন। নির্মম এবং বেদনাদায়ক জীবন।
এমন দূর্দিনে এসএসসি-২০০০ ব্যাচ চট্টগ্রাম ভিত্তিক ফেসবুক গ্রুপের বন্ধুরা তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে এবং সংগঠিত হয়ে বন্ধু লিটনের জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নেয়।
এসএসসি-২০০০ ব্যাচ চট্টগ্রামের উদ্যোগে ২০০০ ব্যাচ হাটহাজারী শাখার সার্বিক তত্বাবধানে অসুস্থ সহপাঠী লিটনকে বন্ধুদের মাধ্যমে সংগৃহীত ৫৫ হাজার টাকা শুক্রবার(১৩ আগস্ট) ফতেয়াবাদস্থ তার দোকানে গিয়ে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বন্ধু হেলাল সিকদার, আহমদ শাহেদ, আলাউদ্দিন সোহেল, হুমায়ুন কবির, তারিকুল কালাম তুহিন, শফিউল আজম চৌধুরী, রবিউল আলম, নাজিম উদ্দিন নাজু, মোঃ এরশাদ, মোরশেদ, ইকবাল হোসেন, শাহাদাত আকবর, সৈয়দ হোসেন, ইদ্রিস তালুকদার, মোঃ আবুবক্কর, মোঃ ফারুক চৌধুরী, রঞ্জন দাশ প্রমুখ।
যে সকল বন্ধুগণ এই মানবিক কাজে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এসএসসি-২০০০ ব্যাচ চট্টগ্রাম গ্রুপের এডমিন এবং মডারেটরবৃন্দ। তারা ভবিষ্যতেও এ ধরণের মহতীকাজে অব্যহত রাখবেন বলে প্রত্যয়ব্যাক্ত করেছেন।
















