সীতাকুণ্ডে পানিবন্দি মানুষের ঘরে ঘরে রান্নাকরা ও শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন ইউএনও

3

সীতাকুণ্ড প্রতিনিধি: টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। বসতঘরে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে মুল্যবান জিনিসপত্র। চরম দূর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার মানুষ। এসব মানুষের মাঝে চাউল, শুকনো খাবার এবং রান্না করা খাবার নিয়ে ঘরে ঘরে ছুটে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম।

Advertisement

জরুরি খাদ্য সহায়তা হিসেবে এসব খাবার বিতরণ করছেন। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, চিড়া, মুড়ি, বিস্কুট ও চালের মতো প্রয়োজনীয় সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে ইউএনও নিজে গিয়ে পৌঁছে দিচ্ছেন।

টানা বৃষ্টিতে সীতাকুন্ড পৌরসদরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্মাঞ্চল প্লাবিত হয়ে গেছে। এতে উপজেলার প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে।

শুক্রবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার পানিবন্দীদের মাঝে এসব শুকনো খাবার ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

সীতাকুণ্ড পৌরসভার নামার বাজার, আমিরাবাদ, পশ্চিম মহাদেবপুর, গোডাউন রোড, শেখপাড়া, শেখনগর, সোবাহানবাগ, তুলাতোলী সড়কের ধোপাপাড়া, বায়তুশ শরফসহ বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলার সৈয়দপুর, বারৈয়াঢালা, মুরাদপুর, বাঁশবাড়িয়া, কুমিরা ও সোনাইছড়ি, বাঁশবাড়িয়া, ভাটিয়ারী, সলিমপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের কয়েক’শ মানুষের বসতঘরে পানিতে তলিয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেন, ‘টানা ৪-৫ দিন ধরে বৃষ্টি হচ্ছে। খেটে খাওয়া মানুষগুলো কাজে যেতে পারছেনা। বৃষ্টিতে সব ভিজে যাওয়ায় অনেকের চুলা জ্বলেনি। ফলে সামর্থ্য থাকলেও বৈরী পরিস্থিতিতে ঘরবন্দী হয়ে আছে না খেয়ে। উপজেলার বিভিন্ন এলাকায় খবর রাখছি। খবর পেলেই অসহায় পরিবারগুলোকে সহযোগিতার চেষ্টা করে যাচ্ছি’। এসব পরিবারগুলোর মাঝে চাউল, শুকনো খাবার, যারা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে তাদের মাঝে রান্না করা খাবার দেওয়া হচ্ছে। খাবার

বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জমিউল ইসলাম, সহকারী রুবেল দাস, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আল আমিন, মোঃ মহিউদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Advertisement