রাজধানী ঢাকার হাতিরঝিলে ‘অদম্য বাংলাদেশ হাফ ম্যারাথন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। দেশের অদম্য স্পিরিট এবং শারীরিক সুস্থতাকে উদ্যাপন করার লক্ষ্যে এই ম্যারাথনে দেশের নানা প্রান্ত থেকে অগণিত রানার অংশগ্রহণ করেন।
শুক্রবার (১০ জুলাই) ৪টি ক্যাটাগরিতে ম্যারাথন অনুষ্ঠিত হয়। অদম্য শিশুদের জন্য ১কে, বড়দের জন্য ৭.৫ কে, ১৫ কে ও ২১.১ কে ক্যাটাগরি। ফিনিশার সবার জন্য পুরস্কার হিসেবে ছিলো মেডেল। টপ থ্রি মেইল/ফিমেল এর জন্য ছিলো ক্যাশ প্রাইজমানি সহ অন্যান্য পুরুস্কার। অদম্য কিডস ক্যাটাগরিতে টপ পাঁচ জনকে পুরস্কৃত করা হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টির মধ্যেই ঢাকার হাতিরঝিল এলাকায় অনুষ্ঠিত হয় এই ম্যারাথন।
অদম্য বাংলাদেশ হাফ ম্যারাথন ২০২৬-এর অদম্য কিডস ১কিলোমিটার (Odommo Kids 1KM) ক্যাটাগরিতে সেকেন্ড রানারআপের পুরস্কার পেয়েছে আরিজ আহনাফ। বিএএফ শাহীন কলেজ ঢাকার পঞ্চম শ্রেণীর ছাত্র আরিজ আহনাফ।
পুরস্কার পাওয়ার পর আরিজ আহনাফ জানান, এটা তার জীবনের প্রথম কোন ম্যারাথনে অংশ গ্রহণ। আর প্রথম ম্যারাথনেই পুরস্কার পাওয়ায় সে ভীষণ আনন্দিত। তার বাবা মো: কামরুল ইসলামও ১৫কে ক্যাটাগরিতে অংশ গ্রহণ করে ফিনিশার মেডেল পেয়েছে। ব্যাংকার বাবার অনুপ্রেরণাতেই সে ম্যারাথনে অংশ নেন। সে সকলের কাছে দোয়া প্রার্থী।
















