সীতাকুণ্ডের জাফর নগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন নাছির উদ্দীন ভূঁইয়া

46

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ নাছির উদ্দীন ভূইয়া। এছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়কে সচস্য সচিব, মুহাম্মদ মাঈনইদ্দীনকে শিক্ষক প্রতিনিধি ও মোহাম্মদ জামশেদ আলমকে অভিভাবক প্রতিনিধি করা হয়।

Advertisement

সোমবার চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দেন। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম এর সাক্ষর করা জাফরনগর অপর্ণাচরণ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

মোঃ নাছির উদ্দীন এর আগেও জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভপতির দায়িত্ব পালন করেছিলেন। উক্ত স্কুলের ১৯৮৭ ব্যাচের ছাত্র নাছির উদ্দিন ভূঁইয়া দুর্নীতি প্রতিরোধ কমিটি সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে জড়িত আছেন।

Advertisement