চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন স্থায়ী সদস্যদের বরণ

175

চট্টগ্রাম প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে অস্থায়ী থেকে স্থায়ী হওয়া ১৫ জন সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্ব এক অনুষ্ঠানে তাদেন বরণ করে নেওয়া হয়।

এতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী এবং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ণ সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, মহসিন চৌধুরী প্রমুখ।

নতুন স্থায়ী সদস্যপদ প্রাপ্তরা হলেন শৈবাল আচার্য্য, ইফতেখার উদ্দিন, মো. শরীফুল হক চৌধুরী, মো. এমদাদুল হক, আহমেদ মুনির চৌধুরী, দীপংকর দাশ, সুবল বড়ুয়া, হুমায়ুন মাসুদ, মো. হামিদুল ইসলাম, নাজমুল আলিম সাদেকী, মো. রাজীব রায়হান, অনুপম শীল, হেলাল উদ্দিন শিকদার, জাহাঙ্গীর আলম এবং তৃষ্ণিকা তালুকদার বড়ুয়া।

Advertisement