নবাগত চট্টগ্রাম জেলা প্রশাসক সকাশে বাকাসস নেতৃবৃন্দ

192

নবাগত চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সাথে তাঁর সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ।

Advertisement

অনুষ্ঠানের শুরুতে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা নেতৃবৃন্দ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাকাসস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি উদয়ন কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক এস.এম আরিফ হোসেন কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা নাজির মোঃ জামাল উদ্দিন, বিভাগীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক লেখক নুরুল মোহাম্মদ কাদের, কে.সি.দে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) এর সভাপতি মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক সবদের হোসেন, কর্মকর্তা নাজিম উদ্দিন চৌধুরী, নাসরিন সুলতানা, অমিত সেন, বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারী কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার সভাপতি মোঃ শরিফ উল্লাহ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক।

সৌজন্য সাক্ষাতকালে চট্টগ্রাম জেলার সার্বিক উন্নয়নে সর্বস্তরের কর্মকর্তা-কমর্চারীর আন্তরিক সহযোগিতা কামনা করেন নবাগত জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। জেলা প্রশাসনের সর্বস্তরের কমর্চারী এসময় উপস্থিত ছিলেন।

Advertisement