ফিরিঙ্গী বাজার বংশাল রোডস্থ একতা বয়েজ ক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এই কর্মসূচীর অংশ হিসেবে রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন।
সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রহিমের সভাপতিত্বে ও জাহেদুল ইসলাম সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সি. যুগ্ম সম্পাদক জাহেদ আহমেদ, নগর যুবদলের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন মিন্টু, ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক ইকবাল শরীফ, ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াসীম, ওয়ার্ড বিএনপি নেতা ইমরান সিদ্দিকী জেকসেন, নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আরিফ সোহেল, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আইনুল ইসলাম জুয়েল, একতা বয়েজ ক্লাবের মো. জাহাঙ্গীর, নূরুল ইসলাম নূরু, মো. মোরশেদ, আরিফুল হক বাপ্পা, শহিদুল্লাহ রনি, মো. রানা, কবির আহম্মেদ, মো. সালাউদ্দিন, মো. ফয়সাল, মো. রাকিব, মো. সালমান, মো. আরাফাত, সাগর. তানবির প্রমুখ।
















