প্রখ্যাত শ্রমিক নেতা শামসুল আলমের মৃত্যুতে মীর হেলালের শোক বার্তা

218

জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম তানবীরের পিতা শামসুল আলম আজ ২৭ ডিসেম্বর আড়াইটায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন।

Advertisement

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল।

তিনি বলেন, জনাব শামসুল আলম জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত একজন গুনান্বিত ও যোগ্য নেতা ছিলেন। শ্রমিক অধিকার আন্দোলনে তাঁর ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ ছিল। একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তিনি সবার কাছে সমাদৃত ছিলেন। তাঁর মৃত্যুতে দল ও সমাজের ক্ষতি অপূরণীয়।

ব্যারিস্টার মীর হেলাল মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।

Advertisement