চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় নূপুর মার্কেটের একটি জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে মার্কেটের ছয় তলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে।
Advertisement
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৮ টি গাড়ি ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা আগুন লাগার সত্যতা নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের নাম ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রেখেছে দমকল বাহিনী।
Advertisement















