সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড সাগর উপকূল থেকে অজ্ঞাত (৩৫) নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার জুমার নামজের পর উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের জেএমআই গ্যাস ফ্যাক্টরীর পিছনে সাগরে জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
Advertisement
খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিকের নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মর্গে প্রেরণ করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, উদ্ধার হওয়া নারীর মাথায় পঁচন ধরেছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগের মৃতদেহ। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে।
Advertisement















