খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বোয়ালখালী বুড়া মসজিদে দোয়া মাহফিল

351

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বোয়ালখালীর ঐতিহ্যবাহী প্রাচীনতম শ্রীপুর বুড়া মসজিদে দাওয়াতে শেফা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Advertisement

শনিবার (১৭ এপ্রিল) বাদে জোহর বোয়ালখালী উপজেলা বিএনপির সি. যুগ্ম আহবায়ক ও বুড়া মসজিদ এস্টেটের ওয়ারিশ মো. নুরুন্নবী চৌধুরীর উদ্যোগে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খানের পরামর্শে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং অসুস্থ বিএনপি নেতাকর্মীদের রোগ মুক্তি কামনায় ২১ জন ওলামায়ে কেরামের মাধ্যমে দাওয়াতে শেফা অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মহামারী করোনায় আক্রান্ত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ করোনায় মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অসুস্থ নেতাকর্মীদের দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব আল্লামা অধ্যক্ষ শোয়েইব রেজা আলকাদেরী।

দোয়া মাহফিলে শরিক হন এস্টেটের ওয়ারিশ আলহাজ্ব মো. নুরুন্নবী চৌধুরী, মসজিদের পেশ ইমাম আল্লামা সোহেল আজাদ আলকাদেরী, মুয়াজ্জিন মৌলানা মোঃ এয়াকুব আলী, মৌলানা মাহাফুজুর রহমান আলকাদেরী, সমাজ সেবক এমদাদ আনসারীসহ বিপুল সংখ্যক মুসল্লী।

Advertisement