দেওয়ানবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আয়োজিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
Advertisement
আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকালে আন্দরকিল্লাস্থ সমবায় কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার বিতরণ অনুষ্ঠানে ২০০ রোজাদারদেরকে ইফতার বিতরণ করা হয়।
মো.হায়াত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী,কাউন্সিলর শৈবাল দাশ সুমন,নগর আওয়ামীলীগ সদস্য বেলাল আহমদ,নগর আওয়ামীলীগ নেতা রায়হান ইউসুফ, ওয়াহিদুল আলম শিমুল, আবদুর রশিদ লোকমান, ইকবাল বাহার চৌধুরী,সাব্বির সাদিক, নগর ছাত্রলীগের সহসম্পাদক শৈবাল দাশসহ সংশ্লিষ্ট নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Advertisement

















