করোনা ছোবলের প্রথম ঢেউ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ ও দূরদর্শী নেতৃত্বে জীবন ও জীবিকার চাকা সচল ছিল। অনুরূপভাবে করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একইভাবে জাতিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। জাতির এই সংকটময় মুহুর্তে কর্মহীন, অসহায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য বিপুল অর্থ সহযোগিতা দিয়ে যাচ্ছেন যাতে করে তারা আবারও জীবনকে সাজাতে পারে।
আজ শুক্রবার (৩০ এপ্রিল) আন্দরকিল্লা শেখ রাসেল স্মৃতি সংসদ আয়োজিত কে,বি,আবদুল আজিজ মিলনায়তনে ২০০ জন দুঃসহ অসহায় দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন এ কথা বলেন।
জাবেদুল আলম সুমনের সভাপত্বিতে এসময় আরো উপস্থিত ছিলেন কাউসন্সিলর শৈবাল দাস সুমন, সমাজ সেবক বাদল মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজিত দাশ, আবু তাহের, এস এম মামুনুর রশিদ, আনিসুর রহমান, মহানগর ছাএলীগ নেতা মিথুন মল্লিক, ওয়াহিদ রাসেল, হারুনুর রশীদ সানি, ইসমাঈল আজাদ চৌধুরী, ইফতেকারমম আলম, পোলম দেব, কাজি রবিউল ইসলাম ফাহাদ প্রমুখ।

















