চট্টগ্রাম জেলা প্রশাসনের দশজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আজ নগরীর বিভিন্ন স্থানে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেন সরকার ঘোষিত বিধিনিষেধ সফলভাবে বাস্তবায়ন করে কোভিড-১৯ এর সংক্রমণ রোধ করার লক্ষ্যে।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নিবেদিতা চাকমা নগরীর টেরিবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ৯টি মামলা দায়ের করে ৭,২০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং সচেতনতার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষে মাস্ক বিতরণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান খুলশী ও বায়েজিদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা কালে সচেতনতার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আলী হাসান নগরীর টেরিবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ১১টি মামলা দায়ের করে ১০,৭০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে জনসাধারণকে সচেতন করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন নগরীর রিয়াজুদ্দিন বাজার ও তমাকুন্ডি লেন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ২৪টি মামলা দায়ের করে মোট ১১,১০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং লকডাউন ও স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যাপারে জনসাধারণকে সচেতন করেন। এছাড়াও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন নগরীর রিয়াজুদ্দিন বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ৯টি মামলা দায়ের করে ৩,২০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান শহরের রিয়াজুদ্দিন বাজার ও তামাকুন্ডি লেন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ৮টি মামলা দায়ের করে মোট ৪,৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এছাড়াও মানুষ কে স্বাস্থ্য বিধি মেনে চলতে নির্দেশনা প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী নগরীর চকবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় সচেতনতার পাশাপাশি মাস্ক বিতরণ করেন।
এছাড়াও লকডাউন সফল করার লক্ষ্যে সন্ধ্যার পর থেকে আরও তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী, গালিব চৌধুরী ও আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।
জেলা প্রশাসন, চট্টগ্রাম নিয়মিত অভিযান পরিচালনা করছে করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তার রোধ করার লক্ষ্যে। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন, চট্টগ্রামের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।
















