চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া চট্টগ্রাম আদালত পাড়ার এডভোকেট ক্লার্ক এসোসিয়েশনের ৩’শ সদস্য, পত্রিকার ২’শ হকার, ৩৫০ জন অস্বচ্ছল ও দুস্থ মানুষসহ মোট সাড়ে ৯’শ অসহায় মানুষের মাঝে পৃথক পৃথকভাবে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেককে ৬’শ টাকা করে নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
বুধবার (১২ মে) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আদালত ভবনস্থ এডভোকেট ক্লার্ক এসোসিয়েশন কার্যালয়, নগরীর মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টার ও কাজেম আলী স্কুল এন্ড কলেজ স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নগদ অর্থ তুলে দেয়া হয়।
এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তরের পরিচালনাধীন সরকারী শিশু পরিবারের শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
পৃথক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মোঃ মাসুদ কামাল, স্টাফ অফিসার টু ডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহীদুল ইসলাম, প্রমূখ।
নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, কোভিড পরিস্থিতিতে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সমাজের অসহায়, দুস্থ, গরীব, দরিদ্র জনগোষ্ঠী, অস্বচ্ছল ও কর্মহীন মানুষদেরকে সরকারী সহায়তা হিসেবে নগদ অর্থ ও উপহার সামগ্রী দেয়া হচ্ছে। আমরা চাই এই পরিস্থিতিতে কেউ না খেয়ে কষ্টে থাকবেনা। এ বিষয়টি কঠোরভাবে নজরদারী করা হচ্ছে। যারা প্রকাশ্যে সহায়তা নিতে সংকোচবোধ করে ৩৩৩ নম্বরে ফোন করছে বা আমাদের কাছে এসএমএস দিয়ে সহযোগিতা কামনা করছে তাদের বাসা-বাড়িতে গিয়ে নির্বাহী ম্যাজিসেম্ট্রটগণ উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন। উপজেলা পর্যায়ে সরকারী সহায়তা প্রদান কার্যক্রম চমৈান রয়েছে। লকডাউনে একেবারে কর্মহীন হয়ে পড়া মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি সমাজের ধনার্ঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান তিনি।















