শ্রদ্ধা ও ভালবাসায় জালাল উদ্দিন সোহেলের মৃত্যু বার্ষিকী পালন

424

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম জালাল উদ্দিন সোহেল’র ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল,কবর জেয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

Advertisement

এসময় সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ২০১৭ সালের ১৭ মে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমরা ছাত্রদলের উজ্জ্বল নক্ষত্র জালাল উদ্দিন সোহেল ভাইকে চিরতরে হারাই। আমরা জালাল উদ্দিন সোহেল’র আত্মার মাগফিরাত কামনা করি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। তাঁর মৃত্যুতে ছাত্রদলের যে অবর্ণনীয় ক্ষতি হয়েছিল তা কখনো পূরণ করা সম্ভব নয়। আমরা যেন আর কোনো সহযোদ্ধা ভাইকে হারাতে না হয় সে জন্য নিরাপদ সড়ক চাই।

এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন কাদের আসাদ, রাজিবুল হক বাপ্পি, মাহামুদুর রহমান বাবু, ইসমাইল বাবু, নূর নবী মোহররম, সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শামশুদ্দিন সামসু, আবু কাউসার, শাহরিয়ার আহমেদ, মাহমুদুল হাসান রাজু, আবু হাসনাত জুয়েল, আব্বাস উদ্দিন, রকি হোসেন পিচ্ছি প্রমুখ।

Advertisement