সীতাকুণ্ডে কেপিএল মিনিবার ফুটবল সিজন-৪ এর উদ্বোধন

496

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার কদমরসুল প্রিমিয়ার লীগ (কেপিএল) মিনিবার ফুটবল সিজন-৪ এর উদ্বোধন হয়েছে।

Advertisement

শুক্রবার রাত ৮টায় কদমরসুল কেপিএল গ্রাউন্ডে মাসব্যাপী উক্ত টুর্ণামেন্ট শুরু হয়। এতে ১০টি টিম অংশ নেয়। জমকালো আয়োজনের মধ্যেদিয়ে উদ্বোধনী দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় আল সাবাব বনাম আল ইত্তিহাদ এবং দি স্কোয়াড বনাম টেন স্টার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এবং দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু। নিউ যুব সাথী ক্লাবের সভাপতি মোঃ নুরুল আলমের সভাপতিত্বে এবং আবু সুফিয়ান শিবলু।

আবু রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইফতেখার আহমদ জুয়েল, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইরফানুল হাসান রকি, কুমিরা প্রিমিয়ার ক্লাবের সভাপতি মুখলুম জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ডা. মুহাম্মদ দিদারুল আলম, মোঃ সেলিম, কেপিএল কর্মকর্তা প্রভাষক আবু সাঈদ শাহীনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Advertisement