মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজসেবক মো. শরফু উদ্দীন। তিনি উপজেলার মিঠানালা ইউনিয়নের বশর মেম্বার বাড়ির মরহুম আবুল বশর মেম্বারের পুত্র।
সোমবার (১৫ জুন) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৪ সদস্যবিশিষ্ট অনুমোদিত এডহক কমিটিতে অন্য সদস্যরা হলেন, শিক্ষক প্রতিনিধি মো. আনোয়ার আশরাফ, সদস্য প্রতিনিধি আবুল কাশেম ও সদস্য সচিব পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজেডএম নাজমুল কবির।
আদেশে বলা হয়েছে, প্রবিধানমালা অনুযায়ী এডহক কমিটি ম্যানেজিং কমিটির ক্ষমতা ও দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী এ কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ সংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
নবনির্বাচিত সভাপতি মো. শরফু উদ্দীন বলেন, এই বিদ্যালয় প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে শিক্ষার মান উন্নয়ন এলাকাবাসীর ক্ষোভ রয়েছে। মিরসরাইয়ের সাংসদ নুরুল আমিন (এমপি)র ঐকান্তিক প্রচেষ্টায় ধীরে ধীরে এই উপজেলার শিক্ষার গুনগত মান উন্নত হচ্ছে। ইনশা-আল্লাহ, আমার চেষ্টা থাকবে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।

















