সীতাকুণ্ডের কদমরসুল বাজারে ভয়াবহ আগুনে ৪০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

45

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার কদমরসুল কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪০ ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে অনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ব্যাবসায়ীরা।

Advertisement

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার সময় এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে কদমরসুল কাঁচা বাজারে একটি লেপ তোষকের দোকনে প্রথমে আগুন লাগার ঘটনা ঘটে। মূহুর্তে বাজারের চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভাতে সহযোগিতা করে। এরপর পর কুমিরা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। এরইমধ্যে বাজারে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছে আগুনে মোট ৪০ টি ছোট বড় দোকান পুড়ে যায়। তারমধ্যে রয়েছে ফার্নিচার দোকান, মুদি দোকান, হার্ডওয়ার দোকান, সেলুন দোকান, দুটি ফার্মেসী, চায়ের দোকান রয়েছে। এতে আনুমানিক এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মো: মোরছালিন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আনোয়ার এবং সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম মেম্বার।

ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে তারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন। এছাড়া ফার্ণিচার দোকানদার মোঃ শাহ আলম বলেন, দোকানে তিনটি বিয়ের অর্ডার করা ফার্নিচার ছিল। দুই একদিন পর মালগুলো ডেলিভারি করার কথা। আগুনে সব ফার্ণিচার পুড়ে ছাই হয়ে গেছে। এতগুলো ফার্ণিচার কিভাবে ক্ষতিপূরণ দেবো বুঝে উঠতে পারছিনা। আমরা বিত্তবান ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, কদমরসুল বাজারে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কেট থেকে আগুনের সূত্রপাত। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

Advertisement